সাভারে কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভার প্রতিনিধি
০২ জুন ২০১৭, ০৩:২০আপডেট : ০২ জুন ২০১৭, ০৪:০০

পাকিজা প্রিন্টিং অ্যান্ড ডাইয়িং কারখানায় আগুন

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের মজিদপুর এলাকার পাকিজা প্রিন্টিং অ্যান্ড ডাইয়িং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর আকন্দ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাকিজা প্রিন্টিং অ্যান্ড ডাইয়িং কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় ৩ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।

মাসুদুর আকন্দ জানান, আগুন লাগার ঘটনায়  ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এছাড়া আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার, ধামরাই, আশুলিয়া ও ফায়ার সার্ভিসের সদর দফতরের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ শ্রমিকদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শহিদুল, মিরাজুল ও সাইফুল। এর মধ্যে সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া।

শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে পাকিজা ডাইয়িং অ্যান্ড প্রিন্টিং কারখানার কেমিক্যালের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এসময় কারখানা কর্তৃপক্ষ স্থানীয় উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাকিজার পাশের অন্য একটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

মাসুদুর আকন্দ জানান, আগুন লাগার সময় কারখানার কিছু অংশে শ্রমিকরা কাজ করছিলেন। এসময় কারখানার ভেতর থেকে বের হতে গিয়ে আট শ্রমিক আগুনে দগ্ধ হন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই বলতে পারেনি মাসুদুর আকন্দ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম