রাঙামাটিতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
০২ জুন ২০১৭, ০৪:০৬আপডেট : ০২ জুন ২০১৭, ০৪:৩৫

লংগদু উপজেলার ৭নং ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন

রাঙামাটির লংগদু উপজেলার ৭নং ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চার মাইল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নয়ন তার মোটর সাইকেলে দুই যাত্রী নিয়ে খাগড়াছড়ির উদ্দ্যেশ্যে রওয়ানা দেন। পরে দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার লাশের ছবি ঘুরতে থাকে।

লংগদু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ‘পাহাড়ে একটি গোষ্ঠী প্রায়ই এভাবে গুম ও খুন করে যাচ্ছে। আমরা ধারণা করছি, ওই সন্ত্রাসী গোষ্ঠীই নুরুল ইসলাম নয়নকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি আহ্বান, শিগগিরই যেন হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।’ এ হত্যার প্রতিবাদে জেলা ও উপজেলা যুবলীগের পক্ষ থেকে কর্মসূচী নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওসি মো. মমিনুল ইসলাম জানান, নয়নের লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। এ ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। খাগড়াছড়ির দীঘিনালা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম