প্রস্তাবিত বাজেট দেশবাসীর ভাগ্য পরিবর্তনের: খুলনা আ.লীগ

খুলনা প্রতিনিধি
০২ জুন ২০১৭, ০৫:০৫আপডেট : ০২ জুন ২০১৭, ০৫:১২

খুলনা

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশবাসীর ভাগ্য পরিবর্তনের বাজেট বলে আখ্যা দিয়েছেন খুলনা আওয়ামী লীগের নেতারা। তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত দেশ হিসেবে গড়তে নানান কর্মসূচি গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী তৈরি, শিল্পখাতকে আরও প্রশস্ত করা, বিদ্যুৎ খাতকে আরও উন্নত করা, শিল্পায়নকে দ্রুততর করা ইত্যাদি। তাই বর্তমান সরকার শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, শিল্পসহ গুরুত্বপূর্ণ সব খাতের ওপর অধিক গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করেছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৫টায় প্রস্তাবিত বাজেটকে স্বাগত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল পূর্ব সমাবেশে খুলনা আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতারা বলেন, এ বাজেট জাতির ভাগ্য পরিবর্তনের বাজেট; এ বাজেট জনমানুষের জীবন-জীবিকার মানোন্নয়নের বাজেট। সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রেখে এ বাজেট প্রস্তাব করা হয়েছে।

নেতারা আরও বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে ঠকানোর রাজনীতি করেন না। তিনি দেশবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্যই রাজনীতি করেন। তাই আজকের এই বাজেট। প্রস্তাবিত বাজেটকে সঠিকভাবে বাস্তবায়ন করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তারা।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হায়দার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা অ্যাড. রজব আলী সরদার, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেড এ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, অ্যাড. সরদার আনিসুর রহমান পপলুসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম