চট্টগ্রামে ১৬ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
০২ জুন ২০১৭, ২২:৩৫আপডেট : ০২ জুন ২০১৭, ২২:৪৬

ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুন) নগরীর হালিশহর, আগ্রাবাদ চৌমুহনী, পাহাড়তলী ও দুই নম্বর গেইট এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী, আবদুস সামাদ শিকদার, নাঈমা ইসলাম এবং মো. তৌহিদুল ইসলাম পৃথকভাবে এসব অভিযান চালান।

জেলা প্রশাসন সূত্র জানায়, হালিশহর এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। এ অভিযানে তিনি এক সপ্তাহের পুরনো তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরির জন্য ‘মুখরুচি’ নামে এক রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে সৈয়দ মোরাদ আলী স্টিলমিল বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি মূল্য তালিকা না রাখা এবং মূল্য তালিকার অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪টি মুদি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, নগরীর কর্ণফুলী মার্কেট, চৌমুহনী, আগ্রাবাদ এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্টেট আবদুস সামাদ শিকদার। অভিযানে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ওই এলাকার ৫ প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। পরে তিনি একই এলাকার আহমেদ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ ঘি বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে, একই দিন নগরীর পাহাড়তলি বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম। এ অভিযানে তিনি পণ্য বিক্রিতে ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯ লঙ্ঘনের দায়ে চারটি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নগরীর দুই নম্বর গেইট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘন করে মাংস ও মাছ বিক্রি করায় দুইটি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করেন মো. তৌহিদুল ইসলাম।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম