বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ০২:২৭আপডেট : ০৫ জুন ২০১৭, ০২:৪৬

নিহত মাসুম সিকদার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্র মাসুম সিকদার মারা গেছেন। রবিবার (৪ জুন) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

নিহত মাসুম বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষের ছাত্র এবং উপজেলার বাড্ডা গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২ জুন বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষের ছাত্ররা ‘সোসাইটি অব বিটেক স্টুডেন্ট’ বা এসবিএস নামে একটি কমিটি গঠন করে। বিষয়টি জানাজানি হলে পরেরদিন শনিবার দুপুরে ১ম বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই কমিটির সভাপতি আশরাফুল এবং সাধারণ সম্পাদক মাসুম সিকদার আহত হন। পরে তাদের কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাসুম সিকদারের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং পরে মাসুম সিকদারের নিহত হওয়ার ঘটনায় কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীদের অনেকেই হল ত্যাগ করতে শুরু করেছেন।

ওসি মোশারফ হোসেন জানান, এ ঘটনায় শনিবার রাতেই আহত আশরাফুলের বাবা বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী খোকন মামুনসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক