ছাগলনাইয়ার কলেজছাত্রীর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ০২:০০আপডেট : ০৫ জুন ২০১৭, ০৫:২৬

গ্রেফতার হওয়া রিপুল হোসেন

ফেনীর ছাগলনাইয়াতে কলেজছাত্রী ও তার বাবাকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি রিপুল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ জুন) রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে রিপুলকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতার হওয়া রিপুল ছাগলানাইয়ার পূর্ব দেবপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ছাগলানাইয়ার আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী খোদেজাকে (২৪) রিপুল কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। খোদেজার বাবা পঞ্চায়েতের কাছে এর বিচার চান। এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে রিপুল ও তার সহযোগী নাজিম উদ্দিন (৩০), শরিফ (২২) ও রকিব (২০)। এরপর গত ২৫ মে রাতে তারা খোদেজার বাড়িঘরে হামলা চালায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মামলা করতে গেলে থানার গেইটের সামনে রিপুল ও তার দলবলের হামলার শিকার হন খোদেজা ও তার বাবা। এসময় তাদের এলোপাথাড়ি কুপিয়ে আহত করা হয়। রিপুল ও তার দলবলের আক্রমণে খোদেজার পা ভেঙে যায়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম