বাগেরহাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, পরে কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ২০:২৬আপডেট : ০৭ জুন ২০১৭, ২০:৪০

সাজাপ্রাপ্ত করিম নাইম

বাগেরহাটের সদর উপজেলায় মাদকাসক্ত এক তরুণকে পুলিশে সোপর্দ করলেন তার মা। বুধবার (৭ জুন) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের ভট্টকরনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই তরুণকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত করিম নাইম (২৫) ভট্টকরনপুর গ্রামের ফেরদাউস সরদারের ছেলে।

মো. নুরুল হাফিজ জানান, করিম নাইমকে গাঁজাসহ পুলিশে সোপর্দ করা হলে ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নাইম দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। অনেক চেষ্টা করেও তার পরিবারের সদস্যরা তাকে নেশা নেওয়া থেকে ফেরাতে পারেনি। নেশার টাকার জন্য নাইম প্রায়ই তার মা ও পরিবারের সদস্যদের মারধর করতো। বুধবার সকালে মাদক সেবন করা অবস্থায় গাঁজাসহ নাইমকে পুলিশের হাতে তুলে দেন তার মা।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের