রাবি ও রুয়েটে ছয় মাসেও হয়নি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

সিরাজুচ ছালেকীন, রাবি
০৭ জুন ২০১৭, ২২:২০আপডেট : ০৭ জুন ২০১৭, ২২:৪৪





বাংলাদেশ ছাত্রলীগ কাউন্সিল অধিবেশন শেষে আংশিক কমিটি ঘোষণার ছয় মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটির দেখা পায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগ। এতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তবে দায়িত্বশীলদের দাবি, কমিটিতে ছাত্রশিবির ও ছাত্রদলের কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য যাচাইবাছাইয়ে সময় লেগেছে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
গত বছরের ৭ ডিসেম্বর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর ১১ ডিসেম্বর দুই শাখায় এক বছর মেয়াদী আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাইমুর রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহফুজার রহমান তপুকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে চলতি বছরের ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী কর্মীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে রাবি শাখা ছাত্রলীগ। জীবনবৃত্তান্তের সঙ্গে ৫০০ টাকা করে চাঁদাও তোলা হয়। পরে জীবনবৃত্তান্ত সংগ্রহের সময় বাড়িয়ে ৬ মার্চ করা হয়।
অন্যদিকে, আংশিক কমিটি ঘোষণার তিন মাস পর গত ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রুয়েট ছাত্রলীগ কর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় বাড়িয়ে ২৭ এপ্রিল করা হয়।
কিন্তু সেসব জীবনবৃত্তান্ত যাচাইবাছাই শেষে এখনও কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিতে পারেননি দুই শাখার বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতারা। এর মধ্যে ছয় মাস অতিক্রম হয়ে গেছে। ফলে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদপ্রত্যাশীদের মধ্যে।
কর্মীদের অভিযোগ, এক বছর মেয়াদী কমিটির ছয় মাস শেষ, কিন্তু এখনও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরে যেসব কর্মী ক্যাম্পাসে ত্যাগ স্বীকার করে কাজ করে আসছেন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক ত্যাগী কর্মীরা পড়াশোনা শেষ হওয়ায় শূন্য হাতেই ক্যাম্পাস ছাড়ছেন।
রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নিবিড় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও অছাত্র, শিবির বা ছাত্রদলের কেউ যাতে দলে প্রবেশ করতে না পারে, সেজন্য যাচাইবাছাই করতে একটু সময় লেগেছে। আমাদের কাজ প্রায় শেষ। এখন কেন্দ্রের সঙ্গে কথা বলে শিগগিরই কমিটি ঘোষণা করার চেষ্টা করা হবে।’
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াও একই কথা বলেন। তিনি বলেন, ‘শিগগিরই কমিটি ঘোষণা করা হবে। ঈদের আগেও পূর্ণাঙ্গ কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
/এনআই/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক