হবিগঞ্জে নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ২৩:২৭আপডেট : ০৮ জুন ২০১৭, ২৩:৩৮

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজের চারদিন পর বিষ্ণু দাস (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় মদনপুর হাওর থেকে বিষ্ণু দাসের লাশ উদ্ধার করা হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষ্ণু দাস উপজেলার রাজানগর গ্রামের হরিদাসের ছেলে। সে ঢাকার সাভারের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, গত ৪ জুন স্কুলছাত্র বিষ্ণু দাস নিঁখোজ হয়। এরপর তাকে আত্মীয়-স্বজনের বাড়িসহ নানান জায়গায় খোঁজেও পাওয়া যায়নি। এতে তার পিতা হরিদাস বাদী হয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মদনপুর হাওরে বিষ্ণুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মোজাম্মেল হক জানান, স্কুল বন্ধ থাকায় কিছু দিনের জন্য বিষ্ণু বাড়িতে বেড়াতে এসেছিল। এমন ঘটনা কেন ঘটল তা পুলিশ খতিয়ে দেখছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের