কন্যা শিশুকে পুকুরে ছুড়ে হত্যা করলো বাবা

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ০৫:৪৯আপডেট : ০৯ জুন ২০১৭, ০৫:৫২

সাতক্ষীরা জেলা

প্রথমটি ছিল কন্যা সন্তান। এরপর প্রত্যাশা ছিল পুত্রের। কিন্তু আবারও কন্যা সন্তান হওয়ায় আশরাফুল ইসলাম নামের এক পাষণ্ড তার ১৫ দিনের ফুটফুটে শিশুটিকে পুকুরে ছুড়ে ফেলে হত্যা করেছে। মধ্যযুগীয় এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে।

বুধবার ভোরে শিশুটিকে পানিতে ছুড়ে ফেলে আশরাফুল। বিকালে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশরাফুলকে গ্রেফতার করা হয়েছে।

নিহত শিশুটির নাম রাখা হয়েছিল আছিয়া খাতুন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  জানান, ‘বৃহস্পতিবার বিকালে এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসার সময় আশরাফুলের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেফতার করে। সে তখন পুলিশের কাছে ঘটনা স্বীকার করে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম