বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ১৬:৩২আপডেট : ০৯ জুন ২০১৭, ১৬:৪১

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি)

বর্তমান সরকার আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশ গ্রহণ চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘ভারত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ সব দেশেই ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয়। বাংলাদেশের সংবিধানেও ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হওয়ার বিধান রয়েছে। তাই বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সরকারই হবে নির্বাচনকালীন সরকার এবং এ সরকারই নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেবে।’

শুক্রবার (৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি না আসলে তাদেরই ক্ষতি হবে। আমরা কাউকেই নির্বাচনের বাইরে রাখতে চাই না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও বিএনপির অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সেসময় খালেদা জিয়াকে গণভবনে দাওয়াত দিয়েছিলেন। এমনকি, তাদের মন্ত্রণালয় দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরও তারা নির্বাচনে আসেনি। তাই অতীতের মতো ভুল না করে তারা আগামী নির্বাচনে আসবে বলেই আশা করছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম