তজুমদ্দিন উপজেলা বিএনপির দুই নেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ১৭:৩৭আপডেট : ০৯ জুন ২০১৭, ১৮:০২

গ্রেফতার

ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মহিবুল্লা নাগর ও যুগ্ম-সম্পাদক ওমর আসাদ রিন্টুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি একেএম শাহীন মণ্ডল জানান, চলতি বছরের ৬ মে রুবেল নামে এক ব্যক্তি মহিবুল্লা নাগর ও রিন্টুকে আসামি করে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় মহিবুল্লা নাগর ও রিন্টুকে আজ গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি ও যুগ্ম-সম্পাদক বলেও জানান তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান বাংলা ট্রিবিউনকে জানান, ‘আগামীকাল শনিবার দলীয় কার্যালয়ে একটি ইফতার ও দোয়া মাহফিল হওয়ার কথা। ওই ইফতার মাহফিলকে বানচাল করার জন্যই পুলিশ দুই নেতাকে গ্রেফতার করেছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম