হজের ভিসায় মক্কা, জেদ্দা ও মদিনার বাইরে ভ্রমণ করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৪, ১৬:৩১আপডেট : ০৭ মে ২০২৪, ১৬:৩১

সৌদি আরব ঘোষণা দিয়েছে, হজের ভিসার শুধু পবিত্র ধর্মীয় রীতি পালনের জন্য। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কার ভেতরে ভ্রমণের অনুমতি থাকবে। এই তিনটি শহরের বাইরে এই ভিসায় ভ্রমণ করা যাবে না। রবিবার (৫ মে) আমিরাতভিত্তিক গালফ নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এই ভিসাটি কাজ, আবাসন বা এই তিনটি শহরের বাইরে ভ্রমণের জন্য নয়। এই বিধিনিষেধ অমান্য করলে শাস্তির মুখে পড়তে হবে। শাস্তির মধ্যে রয়েছে ভবিষ্যতে হজ পালনে নিষেধাজ্ঞা ও দেশে ফেরত পাঠানো।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিক বাদে সব আন্তর্জাতিক ভ্রমণকারী–যাদের হজের অনুমতি নিতে হয়–তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে।

এই ভিসাটি শুধু হজের মৌসুমের সময় পর্যন্ত কার্যকর। এই সময়ের মধ্যে হজের ভিসাধারীদের ওমরাহ বা মজুরির বিনিময় কিংবা বিনা মজুরিতে কোনও কাজে যুক্ত হতে পারবেন না।  

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি