যশোরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ইউপি সদস্য আটক!

যশোর প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ১৯:১১আপডেট : ০৯ জুন ২০১৭, ১৯:২১

যশোর

যশোরের চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তফা ওরফে মোস্ত ওরফে আব্বাসকে (৪৫) ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাতে চৌগাছা সড়কের চুড়ামনকাটি এলাকার শহিদুল ইসলামের ইটভাটার কাছ থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ রায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আটক হওয়া আব্বাস কুষ্টিয়ার রামভদ্রপুর গ্রামের মৃত আদিলউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে পুলিশ জানতে পারে, একদল ডাকাত চুড়ামনকাটি এলাকার শহিদুল ইসলামের ইটের ভাটার কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরে জানা যায়, আটককৃত ডাকাত একজন ইউপি সদস্য।

পুলিশ আরও জানায়, পরে ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, ২টি রামদা, একটি চীনা কুড়াল, একটি কাঠকাটা কুড়াল এবং ৪টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়। ঘটনার পর কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে দুইটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া ডাকাতরা হলো- সদর উপজেলার বাগডাঙ্গা পালপাড়া গ্রামের নান্না মিয়ার ছেলে রিপন, ছোট দোগাছিয়া গ্রামের কাশেম খোড়ার ছেলে আনিচ, সরদার বাগডাঙ্গা গ্রামের আরিফ, চৌগাছার সলুয়া বাজারের মঙ্গলের ছেলে লিটন, আব্দুল ওয়াদুদের ছেলে সোহাগ মণিরামপুরের জামলা গ্রামের মৃত নওশের আলীর ছেলে শহিদুল ইসলাম, মকমতলা বালিয়াডাঙ্গা গ্রামের আবু হাসানের ছেলে জামাল হোসেন। এছাড়া অজ্ঞাত আরও ২-৩ জন রয়েছে।

দুই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আব্বাসসহ পালিয়ে যাওয়া ডাকাতরা সংঘবদ্ধভাবে ডাকাতি করতো। তারা বিভিন্ন সড়কে এবং বাড়িতে ডাকাতি করে বেড়ায়।

এসআই দেবাশীষ রায় জানান, আব্বাস চৌগাছার একজন  মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০ থেকে ১২টি মামলা রয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী