দেশের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর সরকার: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ২২:০১আপডেট : ০৯ জুন ২০১৭, ২২:২০

যশোর সদরের মোবারককাটি রেলগেট থেকে খরিচাডাঙ্গা পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন কাজী নাবিল আহমেদ

যশোর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘সাধারণ মানুষের দুর্দশা লাঘবে বর্তমান সরকার নানান কর্মসূচি হাতে নিয়েছে। তাই দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকার যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর।’

শুক্রবার (৮ জুন) বিকালে যশোর সদরের মোবারককাটি রেলগেট থেকে খরিচাডাঙ্গা পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তবে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চাইছে জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তিগুলো। এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে এগিয়ে চলেছি। এরই ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, মাতৃমৃত্যু হার রোধ এবং নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ করতে পারছি। এটিকে বাধাগ্রস্ত করতে নানা অপতৎপরতা চলছে। এক্ষেত্রেও দলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজন ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

স্থানীয় আওয়ামী লীগ নেতা গোবিন্দ সরকারের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ কচি, শ্রমিকলীগ সভাপতি আব্দুস সবুর হেলাল, আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, সদর যুবলীগের আহ্বায়ক অশোক বোস, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল কবীর বিজু, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠুসহ অনেকে।

উল্লেখ্য, প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে মোবারককাটি রেলগেট থেকে খরিচাডাঙ্গা পর্যন্ত সড়ক পাকা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি)।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম