রাঙামাটিতে হরতালের সমর্থনে মিছিল

রাঙামাটি প্রতিনিধি
১০ জুন ২০১৭, ২২:৩০আপডেট : ১০ জুন ২০১৭, ২২:৫৭

রাঙামাটিতে হরতালের সমর্থনে মিছিল (বাংলা ট্রিবিউন)

লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যা, কয়েকদিন আগে অজ্ঞাত এক বাঙালি যুবকের লাশ উদ্ধারের ঘটনা, পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় গণগ্রেফতারের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাঙামাটিতে মিছিল হয়েছে। শনিবার (১০ জুন) সন্ধ্যায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ব্যানারে এই মিছিল বের করা হয়। মিছিলটি জেলার কাঁঠালতলী এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তুহিন বলেন, ‘নয়নের হত্যাকারীকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশপাশি লংগদুতে গণগ্রেফতারের ঘটনা ও গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছি।’

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, নয়নের হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। একইসঙ্গে লংগদুতে অন্য এক বাঙালি তরুণের লাশ পাওয়া যাওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর আগে আজ সকালে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আগামীকাল রবিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। সন্ধ্যার দিকে তিনি আবার জানান, নুরুল ইসলাম নয়নের মোটরসাইকেল উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করায় খাগড়াছড়ি জেলা থেকে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

/এমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম