রমজানে পুরো সপ্তাহ খোলা থাকবে বেনাপোল কাস্টমস

বেনাপোল প্রতিনিধি
১২ জুন ২০১৭, ২২:০০আপডেট : ১২ জুন ২০১৭, ২২:১২

বেনাপোল কাস্টমস (ফাইল ছবি)

রমজানে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে বেনাপোল কাস্টম হাউজ সপ্তাহে সাত দিন খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রবিবার (১১ জুন) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক চিঠিতে বেনাপোল কাস্টম হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়। বেনাপোল কাস্টমস কমিশনার মো. শওকাত হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শওকাত হোসেন জানান, এ নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত সপ্তাহে সাত দিনই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বেনাপোল কাস্টমস খোলা থাকবে।

কাস্টম হাউজ সূত্রে জানা যায়, দেশের ১৮টি স্থলবন্দরে যেসব পণ্য আমদানি-রফতানি হয় তার ৬০ শতাংশ আসে বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া রাজস্ব আদায়ের দিক দিয়ে বেনাপোল স্থলবন্দর প্রধান ভূমিকায় রয়েছে। সপ্তাহে সাত দিন কাস্টমস হাউজ খোলা থাকলে রোজার মধ্যে দেশের অভ্যন্তরে আমদানি পণ্য সরবরাহ অনেকটা স্বাভাবিক থাকবে। এছাড়া পণ্যের বাজারমূল্য ও বাড়ার সম্ভবনা কম থাকবে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম