লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১৩৫ সদস্য

চট্টগ্রাম ব্যুরো
১৪ জুন ২০১৭, ০১:১৯আপডেট : ১৪ জুন ২০১৭, ০১:৩০

লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১৩৫ সদস্য (চট্টগ্রাম প্রতিনিধি)

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ব্যানকন-৮-এ (ইউনিফিল) যোগদানের জন্য নৌবাহিনীর ১৩৫ সদস্যের একটি দল চট্টগ্রাম ছেড়ে গেছে। সোমবার (১২ জুন) রাতে দলটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’-এ যোগদানের জন্য সোমবার নৌবাহিনীর একটি দল চট্টগ্রাম ছেড়ে গেছেন। আগামী ২২ জুন ১৩৫ জন নৌ সদস্যের অন্য একটি দলও লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোনৌজা ঈসা খান’র অধিনায়ক কমডোর এম মুসা লেবাননগামী দলটিকে বিদায় জানান। এসময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ত্যাগকালে বানৌজা ঈসা খান-এর অধিনায়ক কমডোর এম মুসা তার বক্তব্যে লেবাননগামী নৌসদস্যদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও উজ্জ্বল রাখার জন্য একযোগে কাজ করার আহবান জানান।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী