বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর, একজনের দণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ২২:১৩আপডেট : ১৪ জুন ২০১৭, ২২:১৩




আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর মামলার আসামি সাবেক ইউপি সদস্য মো. হুসাইন আলীকে (৪০) তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ জুন) বিকালে লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মন্ডলের বিজ্ঞ আদালত এই রায় দেন।

মামলার রায় ঘোষণার সময় আসামি হুসাইন আলী আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. হুসাইন আলী আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদন নামুড়ী বাজার এলাকার মৃত তছর উদ্দিনের ছেলে। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘২০১৪ সালের ২৩ নভেম্বর পলাশী ইউনিয়ন পরিষদের পুরান ভবনে থাকা ইসলামী ফাউন্ডেশনের পাঠাগার তছনছ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় মো. হুসাইন আলীর বিরুদ্ধে ওই পাঠাগারের কেয়ারটেকার নিকাহ্ রেজিস্ট্রার কাজী এনকেএম লিটন মোল্লা আদিতমারী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর ইকবাল ওই মামলায় হুসাইন আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।’

মামলার বাদী এনকেএম লিটন মোল্লা বলেন, ‘২০১৪ সালের ২৩ নভেম্বর বিকাল ৩-৪টার সময় তৎকালীন ইউপি সদস্য হুসাইন আলী পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনে থাকা ইসলামী ফাউন্ডেশন পাঠাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করেন। এ ঘটনায় আদিতমারী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।’

আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর হুসাইন আলীর পরিবার রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ ইসলামী ফাউন্ডেশনের পাঠাগার ভাঙচুর ও তছনছ দ্রুত বিচার আইনের মামলায় হুসাইন আলীকে সশ্রম তিন বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন লালমনিরহাটের বিজ্ঞ অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মন্ডল।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম