ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১৫:২১আপডেট : ১৫ জুন ২০১৭, ১৫:৫৬

বজ্রাঘাত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুই ঘটনায় আরও ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২টার দিকে পীরগঞ্জের বৈরচুনা আজলাবাদ গ্রাম ও রাণীশংকৈলের রাতোর ভেদাইল গ্রামে ঘটনা দুটি ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ও রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

বজ্রাঘাতে মারা যাওয়া দুই ব্যক্তি হলেন তাজিরুল ইসলাম (৪০) ও সলিরাম (৪০)। তাজিরুল ইসলাম বৈরচুনা আজলাবাদ গ্রামের ফারিজুল ইসলামের ছেলে ও সলিরাম ভেদাইল গ্রামের দোমাসু রামের ছেলে।

ওসি আমিরুজ্জামান জানান, গরুকে ঘাষ খাওয়াতে মাঠে নিয়ে যাওয়ার পথে তাজিরুল ইসলাম বজ্রাঘাতে মারা যান। ওসি আব্দুল মান্নান জানান, দোকানে চা খেতে যাওয়ার পথে সলিরাম বজ্রাঘাতে মারা যান। একই ঘটণায় আরও চারজন আহত হন। আহতদের মধ্যে নরেশ চন্দ্র (৪০) ও লক্ষিরামকে (৪১) ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক