‘নির্বাচনে অংশ না নিলে বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো’

নোয়াখালী প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ২১:১০আপডেট : ১৭ জুন ২০১৭, ২১:২৫

ফেনীর কবিরহাটে ৫টি রাস্তা, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের (ছবি-নোয়াখালী প্রতিনিধি)

বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সহায়ক সরকার নয়; সংবিধান মেনে ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত। নয়ত তাদের পরিণতি মুসলিম লীগের মতো হবে।’

শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টায় নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ১৫ কোটি টাকা ব্যয়ে কবিরহাটে ৫টি রাস্তা, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হচ্ছে। এ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘গত নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। নির্বাচনে অংশ না নেওয়াটা তাদের ভুল ছিল। এবার তারা আর একই ভুল করবে না বলেই আশা করছি। সহিংস রাজনীতির পথ ছেড়ে তাদের ইতিবাচক রাজনীতির ধারায় ফেরা উচিত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে হাওর অঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে। তবে শিগগিরই দাম স্বাভাবিক হয়ে আসবে।’

মন্ত্রী বলেন, ‘নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল সংস্কারের কাজ শিগগিরই সেনাবাহিনী শুরু করবে। ইতোমধ্যে জরিপের কাজ শুরু হয়েছে।’

পরে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়িতে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন রুমী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের