চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভটভটিচালক নিহত

বগুড়া প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ০১:৩০আপডেট : ১৮ জুন ২০১৭, ০১:৪১

বগুড়া ছাগলে আমের চারা খাওয়া নিয়ে ভাবি-দেবরের বিরোধ মেটাতে গিয়ে চাচাতো ভাই আবদুল মান্নানের ছুরিকাঘাতে আমিনুর রহমান (৩০) নামে একজন ভটভটিচালক নিহত হয়েছেন। শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলার ছোট কাশিমালা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কাহালুর বীরকেদার ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য এমদাদুল হক ও কাহালু থানার এসআই দুলাল জানান, ছোট কাশিমালা গ্রামের তাইফুল ইসলামের ছেলে আবদুল মান্নান (২৬) মদনাই দক্ষিণপাড়া গ্রামের মসজিদে ইমামতি করেন। দুদিন আগে বড় ভাই ওয়াহিদের ছাগলে তার আমের চারা খেয়ে ছেলে। এতে ক্ষুব্ধ হয়ে ইমাম মান্নান তার ভাবিকে মারপিট করেন। ঢাকার একটি মসজিদের ইমাম ওয়াহিদ ঘটনাটি মিমাংসার জন্য বগুড়ায় থাকা বাবা তাইফুল ইসলামকে জানান।
এরপর তাইফুল ইসলাম কাশিমালা গ্রামের বাড়িতে গিয়ে ছেলে মান্নানকে শাসন করার উদ্যোগ নেন। তিনি (তাইফুল) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাই মতিয়ার রহমান ও ভাতিজা ভটভটিচালক আমিনুর রহমানকে বাড়িতে ডেকে আনেন। আমিনুর বড় ভাবিকে মারপিট করায় মান্নানকে চড় দেন। এতে মান্নান ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই আমিনুরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। প্রতিবেশিরা রক্তাক্ত আমিনুরকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এসআই দুলাল জানান, দুপুর পর্যন্ত মামলা হয়নি। ছুরিকাঘাতকারী ইমাম আবদুল মান্নানকে গ্রেফতারে অভিযান চলছে।

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম