শেখ হাসিনার নির্দেশে মির্জা ফখরুলের ওপর হামলা: গয়েশ্বর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ২২:৩৪আপডেট : ১৮ জুন ২০১৭, ২২:৫২

নারায়ণগঞ্জে এক ইফতার মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় (ছবি-নারায়ণগঞ্জ প্রতিনিধি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা হয়েছে। শেখ হাসিনার নির্দেশ পেয়ে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হাসান মাহমুদ এ হামলা চালিয়েছেন।'

রবিবার (১৮ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'শেখ হাসিনা কয়েকদিন আগে সুইডেনে গিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেছেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছিল। ভবিষতে যাতে এই ভুল না করে। আমি বলি, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেনি। ওই নির্বাচনে দেশের ৯৫ ভাগ মানুষও ভোটকেন্দ্রে যায়নি। জনগণ যখন ভুল করে নাই। বিএনপিও ভুল করে নাই।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে দেশে আবার গজব নামবে। যদি গজবের হাত থেকে বাঁচতে চান, তবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সহায়ক সরকারের দাবিতে রাজপথে নামুন। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে।’

গয়েশ্বর বলেন, 'হাসান মাহমুদ মন্ত্রী ছিলেন, অনেক টাকার মালিক হয়েছেন। এবার আর মন্ত্রীত্ব পাননি। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে হিসাবে খাতা খুলে দেখেন, লোকসান আর লোকসান। সেজন্য শেখ হাসিনার নজর কাড়তে এমন সব কথা বলেন, যা ভদ্র সমাজে চলে না।'

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূল আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন নাহার, বিএনপি নেতা অলিউর রহমান আপেল, জাহিদ হোসেন রোজেল,  রিয়াজুল ইসলাম রিয়াজ, নজরুল ইসলাম টিটু, মোস্তাফিজুর রহমান মাসুম, হীস সেলিম হক রুমি,  মাসুকুল ইসলাম রাজিবসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক