বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১৩:২৫আপডেট : ১৯ জুন ২০১৭, ১৩:৩৪

মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত ট্রাক বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি ফটকি সেতুর কাছে ঢাকা-বগুড়া মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ও ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশুতোষ মিত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের দু’জন হলেন— নওগাঁর পত্নীতলা উপজেলার সালপাগার গ্রামের মাহাতাব আলীর ছেলে আবদুল করিম (৫০) ও একই উপজেলার হলাকান্দ গ্রামের শাজেমান আলীর ছেলে মোখলেসার রহমান (৩৫)। বাকি একজনের নাম জানা যায়নি। আহতরা হলেন— নওগাঁর পত্নীতলার মাটিকাটা গ্রামের মৃত সাদেকুল ইসলামের দুই ছেলে জিয়াউর রহমান (৩৩) ও রেজাউল করিম (৪০) এবং সোহরাব আলীর ছেলে মজনু (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৬৫৫) সোমবার (১৯ জুন) বেলা ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় ফটকি সেতুর কাছে পৌঁছায়। এসময় ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। তারা সিমেন্টবোঝাই ট্রাকের চালক, হেলপার ও যাত্রী। ঘটনাস্থল থেকে আহত তিন জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ।
দুর্ঘটনার পর ট্রাক দু’টি মহাসড়কে আটকে থাকায় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। এসময় মহাসড়কের দু’পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়লে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

আরও পড়ুন-

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের