৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১২:৩১আপডেট : ১৯ জুন ২০১৭, ১৩:০২

সিলেটে ফের শুরু হয়েছে ট্রেন চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে ফের সিলেট থেকে চলতে শুরু করেছে ট্রেন। এদিন সকাল ৮টা থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল। শ্রীমঙ্গলের সাবস্টেশন মাস্টার ইরফান আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পাহাড় ধসের পর রেল লাইন থেকে মাটি সরানোর কাজ করছেন রেলকর্মীরা এর আগে রবিবার (১৮ জুন) রাত থেকে টানা বর্ষণ শুরু হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের মাটি রেল লাইনের ওপর পড়ে এবং রেল লাইন চলাচলের অনুপযোগী হয়ে যায়। এর ফলে সকাল ৮টা থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
সকাল থেকেই রেলকর্মীরা মাটি সরানোর কাজে নেমে পড়েন বলে এর আগে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান। তাদের চার ঘণ্টার প্রচেষ্টাতে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ।

আরও পড়ুন-

তিস্তা ও ব্রহ্মপুত্রের চরে সক্রিয় জেএমবি!

দৌলতদিয়ায় চলছে নতুন ফেরিঘাট নির্মাণ, ঈদের আগে কাজ শেষ না হওয়ার আশঙ্কা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান