মাগুরায় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১৮:০০আপডেট : ১৯ জুন ২০১৭, ১৮:১৪

বজ্রাঘাত

মাগুরা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে কলমদী বিশ্বাস (৪৮) ও আহাদ শেখ (৫০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) বেলা ১২টার দিকে উপজেলার নালিয়াডাঙ্গি ও মঘি গ্রামে এ দুই ঘটনা ঘটে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত বিশ্বাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

স্বজনদের বরাত দিয়ে সুশান্ত বিশ্বাস জানান, সবজি খেতে কাজ করার সময় নালিয়াডাঙ্গি গ্রামের কলমদী বিশ্বাস আহত হন। গুরুতর অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় সদর উপজেলার মঘি গ্রামের আহাদ শেখ মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন। তাকেও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) হোসেন আল মাহবুব জানান, বজ্রাঘাতে নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম