ঝিনাইদহে চারটি খাবার দোকানকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
২০ জুন ২০১৭, ০০:৩৬আপডেট : ২০ জুন ২০১৭, ০০:৪২

ঝিনাইদহের ঘরোয়া রেস্তোরাঁ ঝিনাইদহে ঘরোয়া রেস্তোরাঁসহ চারটি খাবার দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জুন) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ দণ্ড দেন।

জাফর সাদিক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।’

অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে জাফর সাদিক বলেন, ‘অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণে অপরাধে ঘরোয়া রেস্তোরাঁ অ্যান্ড ফাস্টফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় চড়া মূল্যে ইফতারি বিক্রির অভিযোগে দুইটি হোটেল ও একটি মিষ্টির দোকানকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি