একটানা দুই ঘণ্টা বজ্রপাত

পিরোজপুর প্রতিনিধি
২০ জুন ২০১৭, ০৪:২৯আপডেট : ২০ জুন ২০১৭, ০৪:৪২

বজ্রপাত পিরোজপুরে সোমবার (১৯ জুন) একটানা দুই ঘণ্টা বজ্রপাত হয়েছে। দুপুর ১টা ৩৮ মিনিটে শুরু হয়ে বিকাল পৌনে ৪ টার দিকে থামে। প্রথম দিকে আওয়াজ কম হলেও পরে আওয়াজের মাত্রা আরও বাড়তে থাকে। এর আগে দুপুর ১ টার দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ অবস্থা আধা ঘণ্টার বেশি সময় ধরে চলে। তবে বজ্রাঘাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর বরিশালের উচ্চ পর্যবেক্ষক (সিনিয়র অবজারভার) মো. আনিসুর রহমান সোমবার রাত সাড়ে দশটার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, পিরোজপুর অঞ্চলের আকাশে বজ্রক্লাউড (কিউমুলি নিমবাদ) বেশি থাকার কারণে বজ্রপাত বেশি হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জগৎ প্রিয় দাস বিষু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রথম দেখলাম এত দীর্ঘ সময় ধরে বজ্রপাত।’
আইনের ছাত্র পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কের বাসিন্দা মো. তামিম সরদার বলেন, ‘সোমবার দুপুর ১ টা ৩৮ মিনিটে বজ্রপাত শুরু হয়। বিকাল প্রায় পৌনে ৪ টার দিকে থামে।’

স্কুলশিক্ষিকা সোহেলী আশফিয়া ঝমুর বলেন, ‘বিজলী চমকানের পর যখন বজ্রপাত হয়েছে, তখন মনে হয়েছে আমাদের ঘরের চালে পড়েছে।’
মঠবাড়িয়া শহরের সবুজ নগর এলাকার বাসিন্দা সমাজকর্মী ইসমাইল হোসেন হাওলাদার বলেন, ‘বজ্রপাতের সময় মানুষ চরম আতঙ্কের মধ্যে ছিল। ’
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম