ময়মনসিংহে ঈদে যানজট আরও বাড়ার আশঙ্কা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২২ জুন ২০১৭, ১৮:৫১আপডেট : ২২ জুন ২০১৭, ১৯:১৫





ময়মনসিংহের রাস্তায় খানাখন্দ। ছবি- প্রতিনিধি ময়মনসিংহের ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পাড় থেকে শুরু হয়ে টোলপ্লাজা ও চায়নামোড় হয়ে শম্ভুগঞ্জ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে সব সময় যানজট থাকে। গত কয়েক দিনের অতি বৃষ্টির কারণে বেশ কয়েকটি পয়েন্ট ডোবানালাসহ খানাখন্দে পরিণত হয়েছে। সড়ক বিভাগ কিছু অংশ সংস্কার করলেও ময়লাকান্দা, টোলপ্লাজা, শম্ভুগঞ্জের তিন রাস্তার মোড় এলাকায় সংস্কার করা হয়নি। তাই এসব পয়েন্টে ঈদে যানজটের মাত্রা আরও বাড়ার আশঙ্কা যাত্রীদের।

ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এপ্রিল মাসে সড়ক সংস্কারের জন্য সড়ক বিভাগের কাছে চিঠি দেওয়া হয়। কয়েক দিন আগে টোলপ্লাজা থেকে চায়নামোড় হয়ে শম্ভুগঞ্জের কিছু অংশ সংস্কার করা হয়। গেল কয়েক দিনের অতি বৃষ্টিতে শম্ভুগঞ্জ বাজার এলাকার তিন রাস্তার মোড় সড়কটি ভেঙে ডোবানালায় রূপ নিয়েছে। গত এক সপ্তাহ আগে থেকেই প্রতিদিন এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট ছাড়াতে ট্রাফিক পুলিশ সদস্যদের এখনই সমস্যা হচ্ছে। সড়ক সংস্কার করা না হলে ঈদে তীব্র যানজটের কবলে পড়বে যাত্রীরা।

ময়মনসিংহের রাস্তায় খানাখন্দ। ছবি- প্রতিনিধি নেত্রকোনাগামী বাসের চালক শমসের আলী বলেন, ‘ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ তিন রাস্তার মোড় রাস্তা ভেঙে ডোবানালায় পরিণত হয়েছে।’

বাসের যাত্রী নেত্রকোনার গৃহবধূ খালেদা পারভিন বলেন, শম্ভুগঞ্জ বাজার থেকে চায়নামোড় হয়ে ব্রিজের আগ পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ।’

ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক বিভাগের কর্মকর্তারা সড়ক সংস্কারে দিন-রাত কাজ করে যাচ্ছে। ঈদের আগেই সংস্কার কাজ শেষ হবে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম