শুক্রবার থেকে টানা ৯ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দরের পণ্য সংক্রান্ত কার্যক্রম

লালমনিরহাট প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ০৫:৩৭আপডেট : ২৩ জুন ২০১৭, ০৫:৪২

বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী  স্থলবন্দর দিয়ে আজ ২৩ জুন শুক্রবার থেকে টানা ৯ দিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় গত ১৫ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্তের একটি চিঠি বুড়িমারী কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছানো হয়েছে।
যদিও কাস্টমস ও স্থলবন্দর অফিস ২৮ জুন থেকে খোলা থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ- পরিচালক (ডিডি) মনিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার ( এসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২৩ জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের