বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১৬:১৫আপডেট : ২৩ জুন ২০১৭, ১৬:৩৬

সড়ক দুর্ঘটনা

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও আরও পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) দুপুরে শেরপুরের হাজিপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) বুলবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি মহাসড়কে থাকায় প্রায় আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, আজ (শুক্রবার) বেলা ১টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এইচএন পরিবহনের একটি বাস হাজিপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুইজন শ্রমিক মারা যান। আহত হন উভয় যানবাহনের পাঁচ জন। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বুলবুল ইসলাম জানান, এখনও হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
/এসএসএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম