ব্রাহ্মণবাড়িয়ায় ঝুলন্ত ডাস্টবিন স্থাপনের কাজ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ০৪:১০আপডেট : ২৫ জুন ২০১৭, ০৪:১৪

ঝুলন্ত ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া শহরকে ময়লা ও আবর্জনা মুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০টি ঝুলন্ত ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এবং সদর হাসপাতালের সামনে একটি করে ডাস্টবিন বসানোর মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঞা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পিসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডাস্টবিন বসানোর কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর করার লক্ষ্যে আজকে এই ডাস্টবিন স্থাপনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরোশহরের ৫০টি স্থানে ডাস্টবিন স্থাপন করা হবে। এতে করে শহর পরিষ্কার  থাকবে।’

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের এই উদ্যোগ পৌরসভার রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম