যশোরে বোমাসহ দুই বিএনপি নেতা আটক

বেনাপোল প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ১৭:০১আপডেট : ২৫ জুন ২০১৭, ১৭:০৮

আটক

যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে ছয়টি হাতবোমাসহ বিএনপির দুই নেতাকে আটক করেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, রবিবার (২৫ জুন) দুপুরে নাভারণ পশুহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) তাসমিম আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- নাভারণ বুরুজবাগান গ্রামের অলিয়ার রহমানের ছেলে ও শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল-মামুন বাবলু এবং নাভারণ কাজিরবেড় গ্রামের আহাদ শেখের ছেলে ও শার্শা থানা যুবদলের প্রচার সম্পাদক ইসমাইল হোসেন শান্তি।

পুলিশ জানায়, বিএনপির কয়েকজন নেতা নাশকতামূলক কাজের পরিকল্পনা করছে বলে গোপন খবর আসে। এতে পুলিশ নাভারণ পশুহাট এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন বিএনপি নেতাকর্মীদের একটি দলকে ধাওয়া করা হয়। এসময় বোমাসহ দুইজনকে আটক করা হয়।

ওসি তাসমিম আলমের দাবি, ‘আটক দুইজনের নামে অস্ত্র ও নাশকতার মামলা রয়েছে। বর্তমানে তাদের বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম