ভোলায় রথযাত্রা উৎসব শুরু

ভোলা প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ১৮:৩০আপডেট : ২৫ জুন ২০১৭, ১৮:৪৪

ভোলায় রথযাত্রা উৎসব উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা (ছবি-ভোলা প্রতিনিধি)

ভোলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রবিবার (২৫ জুন) সকালে শহরের কেন্দ্রীয় মন্দির মদন মোহন ঠাকুর জিউর মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। ওই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শত শত সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশ নেন।

শহর ছাড়াও ভোলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, লালমোহন, দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় একযোগে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়। এর ৯ দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। বর্ষা ঋতুর আগমনের শুরুতেই এ উৎসব পালন করা হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম