রাজনীতিতে সংযমের অভাব: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ১৩:১৬আপডেট : ২৬ জুন ২০১৭, ১৩:৩৩

নোয়াখালীর কবিরহাটে ওবায়দুল কাদের (ছবি-নোয়াখালী প্রতিনিধি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিতে সংযমের অভাব। কিন্তু দেশের স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্রের স্বার্থে সংযমী হওয়াটা জরুরি।’

সোমবার (২৬ জুন) নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকা কবিরহাটে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে মতাদর্শ নিয়ে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। একেক রাজনীবিদের চিন্তা-ভাবনা একেক রকম হবেই। কিন্তু সবাই ইতিবাচক মন নিয়ে রাজনীতি করবে, রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে কাজ করবে, এটাই আজকের দিনের শপথ হওয়া উচিত।’

নামায শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নোয়াখালীবাসীতে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী। এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, পৌর মেয়র জহিরুল হক রায়হান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম