শিশুদের নিয়ে ঈদ অনুষ্ঠান পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ০৭:৩৩আপডেট : ২৮ জুন ২০১৭, ০৭:৪৫

শিশুদের ঈদ অনুষ্ঠঅন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার হাওরে বন্যায় ফসলহানীর পর এক নিরানন্দ ঈদ উদযাপন করছেন হাওরবাসী। অভিভাবকরা যখন শিশুদের  দু’বেলা দু’মুটো ভাত  তুলে দিতে পারছেন না, সেখানে ঈদের নতুন কাপড় তো অনেক দুরের কথা। তারপরেও হাওরের শিশুদের আনন্দ দেওয়ার একটি বিশেষ সুযোগ করে দিয়েছে হাওর নিয়ে কাজ করা সামাজিক সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
সংস্থাটি এই ঈদে সুনামগঞ্জের তাহিরপুরে এক হাজার দরিদ্র শিশুর হাতে ঈদের নতুন কাপড় তুলে দেয়। পাশাপাশি তাদের দেওয়া হয় খেলনা বেলুন, বাঁশিসহ অন্যান্য জিনিস। এ জন্য একটি বিশেষ অনুষ্টানের আয়োজন করেছে পরিবেশ ও হাওর উন্নয় সংস্তা। মঙ্গলবার (২৭ জুন) সোমবার তাহিরপুরের টাঙুয়ার হাওর পাড়ে টেকের ঘাট শহীদ মিনার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাওরের শিশুদের অংশগ্রহনে নাচ, গান, অভিনয়সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।

অনষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খান বলেন, ‘এই ঈদ উৎসব হাওর এলাকায় একটি ব্যতিক্রম আয়োজন।  হাওরপাড়ের শিশুদের নিয়ে চমৎকার এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই। আশা করি তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

শিশুদের ঈদ অনুষ্ঠঅন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার এ আয়োজন নিয়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন- ‘হাওরে ফসলহানীর পর অভিবাবকরা শিশুদের নতুন কাপড় দিতে পারেননি, এই ঈদে শিশুদের আনন্দের কোনও উপলক্ষ নেই । তাই আমরা এদের ঈদ উৎসবকে আনন্দময়  করে তোলার একটি সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। শিশুদের হাসি দেখে প্রাণ ভরে গেছে।’ সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এমসি কলেজের সহযোগী অধ্যাপক অরুন চন্দ্র পাল, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম ও তাহিরপুর সমিতি সিলেটের উপদেষ্টা আব্দুল হাই মাস্টার বক্তব্য রাখেন।

অনুষ্ঠঅনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঞ্জিব উস্তার, রাসেল, শিবলি, সজীব আহমেদ, ওয়াহিদুল হক, মোস্তাফা কামাল, আবুল বাশার জুয়েল, আবুল বাশার খান নয়ন, তছকির মিয়া, দীন ইসলাম, শাফিল মিয়া, ইসতিয়ার আহমেদ রাজু, শরিফুল ইসলাম রনি, শাহজালাল, আব্দুল কাদির, হাবিবুর রহমান খোকন প্রমুখ।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম