বকশীগঞ্জে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১৬:৩৬আপডেট : ২৮ জুন ২০১৭, ১৭:০০

পিটিয়ে হত্যা

জামালপুরের বকশীগঞ্জে পূর্ব বিরোধের জেরে আবু সালেক (১৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ জুন) বেলা ১টার দিকে বকশীগঞ্জের জুলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. রুবেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবু সালেক বকশীগঞ্জ পৌর এলাকার জুলাপাড়া গ্রামের ছালাম মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আগে থেকেই ছালাম মিয়ার সঙ্গে জুলাপাড়া গ্রামের লস্কর আলী এবং মতলেব আলীর বিরোধ ছিল। এর জেরে বুধবার দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছালাম মিয়ার ছেলে আবু সালেককে লস্কর আলীর লোকজন অতর্কিত হামলা এবং পিটিয়ে হত্যা করে।

ওসি মো. রুবেল মাহমুদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম