প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ১৭:৫০আপডেট : ০১ মে ২০২৪, ১৭:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ছয় দিনের থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গণভবনে থাইল্যান্ড সফর-পরবর্তী প্রেস কনফারেন্স করবেন।

বুধবার (১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে প্রেস উইং থেকে বলা হয়েছিল, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ২৯ এপ্রিল সকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় সফরের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা।

এই সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি দুই দেশের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ করে দিয়েছে।

এ ছাড়া তিনি ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এই অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সব বিশ্বনেতাকে যুদ্ধ, আক্রমণ ও আগ্রাসন বন্ধ করে সংঘাতকে ‘না’ বলার আহ্বান জানান।

আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম