কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
এ দুই শিশুর মধ্যে একজন হলো ঝিকড্ডা গ্রামের মৃত মাহবুল হক খসরুর মেয়ে নওরীন আক্তার। তার বয়স ৯ বছর। আরেক শিশু তাদের প্রতিবেশী মনিরুল হক নবীর ছেলে মোজাম্মেল হক নবীন। তার বয়স ৭ বছর।
স্বজন মো. আজম প্রকাশ নসর জানান, বুধবার (২৮ জুন) সন্ধ্যায় ওই দুই শিশু নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। বৃহস্পতিবার পার্শ্ববর্তী পুকুর থেকে নওরীন ও নবীনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
/জেএইচ/








