কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের খোঁজে খুলনা মহানগরীর শিববাড়ী এলাকায় র্যাবের অভিযান চলছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যার আগে এ অভিযান শুরু হয়।
রাত সোয়া ৮টায় শেষ খবর পর্যন্ত অভিযান চলছিল। র্যাব ৬ -এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম জানান, ফরহাদ মজহারের ব্যবহৃত মোবাইল নম্বরটি প্রযুক্তির মাধ্যমে ট্র্যাকিং করে এ অভিযান চালানো হচ্ছে। ট্র্যাকিংয়ে ওই এলাকার একটি টাওয়ারের আওতাধীন কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় তার মোবাইলের অবস্থান পাওয়া যায়। এ ধরনের তথ্য নিশ্চিত হয়েই সন্ধ্যার আগে অভিযান পরিচালনা শুরু করা হয়। কেডিএ অ্যাপ্রোচ রোড থেকে অভিযান শুরু হয়। অভিযান এখন ইব্রাহিম মিয়া সড়কের শেষ মাথায় চলে এসেছে। এই সড়কের প্রতিটি বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করা হচ্ছে। রাত সোয়া ৮টা পর্যন্ত র্যাবের চালানো অভিযানে ফরহাদ মজহারের কোনও সন্ধ্যান পাওয়া যায়নি। অভিযান থেমে নেই। প্রতিটি বাড়িতে তল্লাশি করে অভিযান শেষ করা হবে।
র্যাব পরিচালক বলেন, ‘ অভিযান চলাকালে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি মাইক্রোবাস পাওয়ার গেছে। এরপর অভিযান আরও জোরদার করা হয় ।’
উল্লেখ্য, সোমবার (৩ জুলাই) ভোররাত ৪টার দিকে ফরহাদ মজহার মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, ‘ ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। এরপর থেকে ফরহাদ মজহার নিখোঁজ রয়েছেন।
/এপিএইচ/
আরও পড়ুন:
ফরহাদ মজহারের খোঁজ পাওয়া যাচ্ছে না








