বেনাপোল চেকপোস্ট থেকে হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ১০:৩১আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১০:৩১

টাকাসহ পাচারকারী বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকার সাদীপুর মোড় থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ পাচারকারী আজগর আলীকে (৫৫ ) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তিনি পুটখালী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।

মঙ্গলবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় আজগরকে আটক করা হয়।

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন খবরে জানতে পারি একজন হুন্ডি পাচারকারী বাংলাদেশি টাকা ভারতের আংরাইল সীমান্ত পার হয়ে বেনাপোল চেকপোস্টের একটি মানিচেঞ্জারে নিয়ে যাবে। এ সময় বিজিবির সৈনিক নজরুল ইসলাম ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাজারের ব্যাগসহ আজগার আলগিকে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে চারশটি এক হাজার টাকা ও একহাজারটি ৫শ’ টাকার নোট উদ্ধার করা হয়।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম