গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ১১:১৮আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১১:১৮

বিদ্যুৎস্পৃষ্ট গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিরণ সিকদার (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

নিহত শ্রমিক কিরণ সিকদার খুলনা জেলার তেরখাদা উপজেলার রজো সিকদারের ছেলে।

ওসি সেলিম রেজা জানান, মোহাম্মদপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের বহুতল ভবন নির্মাণের জন্য সিটোপাইলের কাজ চলছিল। সিটোপাইলে রডের খাঁচা বসানোর সময় পাশে থাকা বিদ্যুতের লাইনের সঙ্গে সেটি জড়িয়ে যায়। এ সময় কিরণ সিকদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানির মধ্যে পড়ে যান। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের