চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

চট্টগ্রাম ব্যুরো
০৫ জুলাই ২০১৭, ১৩:৪১আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৫:৪৭

আটক চট্টগ্রামের নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাতে তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) হুমায়ুন কবির এ তথ্য জানান।

হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মোটরসাইকেল চোরকে আমরা আটক করেছি। তাদের কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই পাঁচজন মোটরসাইকেল চুরি করার পর যন্ত্রাংশ খুলে বিক্রি করতেন।’

আটক পাঁচজন হলেন, মো. আরিফ (২৬), মো. শাহেদ (২৩), মো. ইসমাইল (২৮), মো. আমানত উল্লাহ রাব্বী (২২) ও মো. ইউসুফ (৩৪)। এদের মধ্যে আরিফ, শাহেদ ও ইসমাইল নগরীর চান্দগাঁও এলাকায় থাকতেন। অপর দুই জনের মধ্যে রাব্বী শুলকবহর পিএইচপি শো-রুমের পেছনের গলিতে থাকতেন এবং ইউসুফ বায়েজিদ বোস্তামি এলাকার ড্রীমল্যান্ড আবাসিক এলাকায় থাকতেন।

তাদের কাছ থেকে একটি লাল ইয়ামাহা ফেজার, একটি সাদা ইয়ামাহা ফেজার, একটি নীল সাদা ইয়ামাহা জ-১৫, একটি ধূসর কালারের ইয়ামাহা এফজেড, একটি লাল সুজুকি গিজ্জার, একটি লাল-কালো পালসার, একটি নীল-কালো ওয়ালটন, একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেলসহ সর্বমোট ৮টি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে বিক্রি করা অবস্থায় একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলের চেসিসসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) হুমায়ন কবির বলেন, এদের মধ্যে আরিফ পেশাদার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা। সে নিজে মোটরসাইকেল চুরি করে এবং চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে থাকে। অন্যদিকে রাব্বি, শাহেদ, ইসমাইল, ইউসুফ-রা ইউসুফের সঙ্গে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে অনলাইন ফেইসবুক পেজে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অন্যান্য এজেন্টদের সহায়তায় ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রাম এলাকায় বিক্রি করে। এদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম