বশেমুরবিপ্রবির মসজিদের মোয়াজ্জিন নিখোঁজ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ১৭:৫২আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৭:৫২

মোয়াজ্জিন হাফেজ মো. শাহ আলম। ছবি- প্রতিনিধি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. শাহ আলম সোমবার (৩ জুলাই) থেকে নিখোঁজ রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এ তথ্য জানান। মঙ্গলবার (৪ জুলাই) মোয়াজ্জিনের ছোট ভাই গোলাম রাব্বী গোপালগঞ্জ সদর থানায় তার সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি (নং-১৭৩) করেছেন।

মোয়াজ্জিনের বাড়ি কাশিয়ানী উপজেলার মাইজকান্দি গ্রামে। তার বাবার নাম সাহিদ তালুকদার।

ভিসি জানান, বছর খানেক আগে হাফেজ মো. শাহ আলম বিশ্ববিদ্যালয়ের মসজিদে মোয়াজ্জিন পদে যোগ দেন। সোমবার বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছেই ঘোনাপাড়া বাজারে গিয়ে তিনি আর ফেরেননি।

মোয়াজ্জিন শাহ আলমের স্ত্রী বুলবুলি বেগম জানান, ‘সোমবার সকালে মোবাইল ফোনে আমার সঙ্গে কথা হয়। এসময় তিনি আমার ও ছেলে-মেয়েদের খোঁজ-খবর নেন। কিন্তু তিনি কোথাও যাবেন কিনা বা যাচ্ছেন কিনা তা বলেননি। এরপর বিকালে তার ফোন পন্ধ পাওয়া যায়। পরদিন তার ভাই বিশ্ববিদ্যালয়ে এসে খোঁজ নিলে তাকে সোমবার বিকাল থেকে পাওয়া যাচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।’

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আমীনুল ইসলাম জানান, সম্ভাব্য সব জায়গায় পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাকে পাওয়া গেলে প্রকৃত তথ্য পাওয়া যাবে।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক