স্বর্ণ চোরাচালান মামলায় একজনের ৬ বছর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
০৬ জুলাই ২০১৭, ০৩:২৭আপডেট : ০৬ জুলাই ২০১৭, ০৩:৩৪

আদালত

স্বর্ণ চোরাচালান মামলায় মোহাম্মদ বদিউল আলম নামে এক ব্যক্তিকে ছয় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (৫ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহেনুর এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত বদিউল আলম রাউজান উপজেলার পশ্চিম গুজারার নোয়া মিয়ার ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘স্বর্ণ চোরাচালানের এক মামলায় আজ (বুধবার) আদালত বদিউল আলমকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০১৪ সালের ২৮ অক্টোবর শাহ আমানত বিমানবন্দরে ৪৫টি স্বর্ণের বারসহ তাকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করে।’

আদালত সূত্র জানায়, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় কাস্টমসের সহকারী কমিশনার একেএম রেজাউল করিম বাদী হয়ে বদিউলের নামে নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২০১৫ সালের ৯ এপ্রিল আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ৩০ আগস্ট আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম