সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি
০৬ জুলাই ২০১৭, ১৭:২৯আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৭:২৯

আত্মহত্যা নীলফামারীরতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুধাংশু রায় (৩৪) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম লুৎফর রহমান। তিনি বলেন,‘মঙ্গলবার দিবাগত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে হাজিপাড়ার সৈয়দপুর-পারবর্তীপুর রেলপথের ৩৪৯/৪ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত সুধাংশু উপজেলা শহরের বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল এলাকার চৈতন্য রায়ের ছেলে।’
নিহতের বড়ভাই পরেশ রায় জানান, রাত সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার দেহ দ্বি-খণ্ডিত হয়ে যায়। সুধাংশু র্দীঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও সে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এ.কে.এম লুৎফর রহমান জানান, সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক