নির্বাচনে বর্তমান সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ১৬:৪৩আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৬:৫৫

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহবুব উল আলম হানিফ (ছবি-কুষ্টিয়া প্রতিনিধি)

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘২০১৯ সালের জানুয়ারির প্রথম দিকে অথবা ২০১৮ সালের ডিসেম্বরের শেষদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।’

শুক্রবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিগত সরকারের শাসনামলে দেশ অন্ধকারে ডুবে ছিল। সেখান থেকে দেশকে আলোর পথে ফিরিয়ে আনার একটা পদক্ষেপ রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। রামপাল বিদ্যুৎ প্রকল্প যাতে বাস্তবায়ন না হয় সেজন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করেছিল। এই প্রকল্প বন্ধ করতে তারা দেশের ভিতর এবং আন্তর্জাতিকভাবে লবিং করেছিল। ইউনেস্কোকেও প্রভাবিত করার চেষ্টা করেছিল। কিন্তু ইউনেস্কো রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তাদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের নেওয়া সব প্রকল্প সঠিক ছিল।’

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক