গৌরনদীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ২৩:২১আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২৩:৩০

বরিশাল বরিশালের গৌরনদী উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ফেব্রুয়ারি মাসে এই ঘটনা ঘটলেও তা জানা গেছে শুক্রবার (৭ জুলাই)। পরে শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই স্কুলছাত্রীর বাবা থানায় এ বিষয়ে থানায় মামলা দায়ের করলে শনিবার (৮ জুলাই) ভোরে অভিযুক্ত ধর্ষক আবু তালেব সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে ওই ছাত্রী। উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামে তাদের বাড়ি। আবু তালেব সরদার তার প্রতিবেশী। গত ১৫ ফেব্রুয়ারি ভয়ভীতি দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে আবু তালেব সরদার। এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে ওই স্কুলছাত্রীকে আবু তালেব বিভিন্ন সময়ে আরও ধর্ষণ করে।
এদিকে, শুক্রবার ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক জানান, সে চার মাসের অন্তঃসত্ত্বা। পরে তাকে জিজ্ঞাসা করলে এক পর্যায়ে সে বাবা-মাকে আবু তালেব সরদারের কাছে ধর্ষণের শিকার হওয়ার কথা বলে দেয়।
এরপর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা গৌরনদী থানায় অভিযোগ করলে শনিবার ভোরে আবু তালেবকে গ্রেফতার করা হয়।
গৌরনদী থানার ওসি ফিরোজ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষককে আসামি করে শুক্রবার গভীর রাতে গৌরনদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে দক্ষিণ বিজয়পুর গ্রামে অভিযান চালিয়ে আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে আবু তালেব। শনিবার দুপুরে তাকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দি গ্রহণের জন্য স্কুলছাত্রীকে বরিশাল আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-

‘টিনের চালে ঢিল ছোড়ায়’ মা ও মেয়েকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন!

আ.লীগ ভালো কাজ করলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে: পরিকল্পনামন্ত্রী

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম