গোপন বৈঠকের সময় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের ১০ নেতা আটক

রাজশাহী প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ০২:১৩আপডেট : ০৯ জুলাই ২০১৭, ০২:১৫

রাজশাহী মসজিদে গোপন বৈঠকের সময় রাজশাহীর বাঘা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা জিন্নাত আলীসহ ১০ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আমোদপুর জামে মসজিদে থেকে তাদের আটক করে বাঘা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই ও ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক  ব্যক্তিরা হলেন, চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা পূর্ব পরিষদের সেক্রেটারি নাজমুল হক, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির শামসুল ইসলাম, জামায়াত নেতা মজিবুর রহমান, ওয়াজেদ আলী, সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী ও রফিকুল ইসলাম। এরা প্রত্যেকে ইউনিয়ন পর্যায়ে জামায়াত সভাপতি ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ‘শনিবার আছরের নামাজের পর উপজেলার আমোদপুর জামে মসজিদে আটক ব্যক্তিরা গোপনে বৈঠক করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে মাগরিবের নামাজের আগে ও মসজিদ থেকে তাদের আটক করে।’

ওসি আরও বলেন, ‘উপজেলার আমোদপুর, চকছাতারি, বানিয়াপাড়া, মর্শিদপুর গ্রামগুলো জামায়াত অধ্যুষিত এলাকা। এসব এলাকার মসজিদগুলোতে প্রায়ই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবারও আমোদপুর মসজিদে জামায়াত নেতারা গোপন বৈঠক শুরু করেছিল। ’

শনিবার রাত ১০টা দিকে ওসি আলী মাহমুদ বলেন, ‘মামলার প্রক্রিয়া চলছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

তবে উপজেলা জামায়াতের আমির ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী দাবি করেন, তারা আছর নামাজ শেষে কোরআন হাদিস নিয়ে মসজিদে আলোচনা করছিলেন। এই সময় আটক করে থানায় আনা হয়েছে।’

/এপিএইচ/

আরও পড়ুন: 

বাহাত্তরের গণপরিষদ প্রণীত ধারা আদালত কিভাবে অসাংবিধানিক বলেন: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক