টেকনাফে বিজিবি সদস্যের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ০২:৫১আপডেট : ০৯ জুলাই ২০১৭, ০৩:০৪

কক্সবাজার কক্সবাজারের টেকনাফে তোফাজ্জল হোসেন (৫০) নামে বিজিবি’র একজন  সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় তার মৃত্যু হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার ছিলেন এবং তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগারী গ্রামে।
বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় টহলে যাওয়া জন্য চৌকি থেকে বের হয়ে কিছুদূর পায়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে থাকা অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুপ্তা দাশ বলেন, ‘তোফাজ্জল হোসেন হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আরিফুল ইসলাম জানান, তোফাজ্জল হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার ব্যাটালিয়ন সদরে জানাজা শেষে তার মরহদেহ গ্রামের বাড়ি পাঠানো হবে।

/এপিএইচ/

আরও পড়ুন: 

মিরপুরে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম